
ভৈরবে আকবর নগর বাসষ্ট্যান্ডে কোটা আন্দোলনকারীদের সাথে র্যাব -পুলিশের ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়েছে । এ সময় পুলিশ বেশ কিছু টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্র ভঙ্গ করে দেয় ।
বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুলিশ মোতায়েন রয়েছে । আজ ১৮ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ছাত্ররা ভৈরব – ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ভৈরব আকবর নগর বাসষ্ট্যান্ডে মহাসড়ক দখল করে বিক্ষোভ করে।
এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় । খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রট ও সহকারী কমিশনার ( ভূমি) মোঃ রেদওয়ান আহমেদ রাফি এর নেতৃত্বে র্যাব ও পুলিশ তাদেরকে অবরোধ তুলে নিতে আহবান জানায়। এক পর্যায়ে আন্দোলনকারীরা পুলিশ ও র্যাবের উপর ইটপাটকেল নিক্ষেপ করে । এ সময় পুলিশ ও র্যাব আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় ।
সিংকঃ এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃসফিকুল ইসলাম জানান মহা সড়ক অবরোধ করে কিছু ছাত্র ও বহিরগতরা। এ সময় তাদের কে সড়ক থেকে চলে যেতে বললে তারা আমাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে । পরে আত্মরক্ষার্থে আমরা টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

আরও পড়ুন
বন্দরের ২৭ নম্বর ওয়ার্ডে সাবমারসিবল পাম্প উদ্বোধন, জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন উদ্যোগ
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন