
কক্সবাজারের টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। রবিবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় এই অভিযান চালানো হয়। আটকৃতরা হলেন, হ্নীলা মৌলভী বাজারের হাজী জানে আলমের ছেলে রবি আলম (২৭) ও একই এলাকার নাজির হোসেনের ছেলে বশির আহম্মদ (৩৫)।
র্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, টেকনাফের হ্নীলা মৌলভী বাজার এলাকায় জনৈক জানে আলমের বাড়িতে কতিপয় কারবারী মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় র্যাবের চৌকস একটি দল।
অভিযানে পালানোর সময় দুই মাদক কারবারি রবি আলম ও নাজির হোসেনকে আটক করা হয়। পরে একটি চটের বস্তার ভিতরে রক্ষিত অবস্থায় ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য ইয়াবা অবৈধ পথে মিয়ানমার থেকে সংগ্রহ করে থাকে। পরবর্তীতে বিভিন্ন জায়গায় মজুদ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় এজাহার দাখিল করা হয়েছে।

আরও পড়ুন
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন