
বগুড়ার শেরপুর রেজিস্ট্রি অফিস বাজারে সন্ত্রাসী কর্তৃক ছুরিকাঘাতে আহত রিক্সা শ্রমিক সদস্য মো: আলাল উদ্দিন বগুড়া মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শনিবার (১৩ই জুলাই) দুপুরে তার উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের কাছে নগদ অর্থ তুলে দেন। শেরপুর উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো:কারিমুল ইসলাম এ অর্থ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: গোলাম হোসেন, শেরপুর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো: নজরুল ইসলাম ফকির, পৌর আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল গাফফার, ৯ন; ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুন্সি হাবিবুর রহমান,রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন এর নেতা মোঃ আব্দুল জলিল সুমন, আরিফুর রহমান আরিফ, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খোকা সহ অত্র শ্রমিক ইউনিয়নের নেতা নিজাম, ফারুক, হাবিল, বনি, জুয়েল, মোকা প্রমুখ উপস্থিত ছিলেন।
-এম এ রাশেদ-

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত