
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের, কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে জরুরি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৩ই জুলাই আনুষ্ঠানিকভাবে, সকাল ১০ ঘটিকার সময়,উক্ত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য, মোঃ রাসেল মিয়ার সঞ্চালনায়, সভাপতিত্ব করেন, উক্ত বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, আবু সাঈদ মোঃ মহিদুর রহমান।
আসন্ন এসএসসি পরীক্ষা ২০২৫ইং এর মান উন্নয়নের জন্য, এসএসসি পরীক্ষার্থী ২০২৫ইং এর অভিভাবকদের নিয়ে জরুরি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্মার্টফোনের অপব্যবহার,অনিয়মিত ক্লাস, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থাকা,সময়মত না খেয়ে,রাস্তাঘাটে ঘোরাফেরা সহ সময়মত পরাশুনা না করার কারনে , শিক্ষার্থীদের শিক্ষার মান খারাপ হচ্ছে। বিদ্যালয়ের সভাপতি তার নিজ বক্তব্যে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সর্বপ্রথম স্মার্টফোনের অপব্যবহার রোধ করতে হবে, পড়াশোনা বাদ দিয়ে কোথায় কখন কার ছেলে মেয়ে আড্ডা দিচ্ছে এ বিষয়ে খোঁজ রাখতে হবে, শিক্ষার্থীদের সাথে নিজেকেও রাত জেগে পাহারা দিতে হবে, কেননা সে পড়াশোনা করছে নাকি, স্মার্টফোন নিয়ে ব্যস্ত থাকে সে বিষয়ে লক্ষ রাখতে হবে। আজকের পর থেকে কোন শিক্ষার্থী বিদ্যালয়ে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না বলে অঙ্গীকার করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, আবু সাঈদ মোঃ মহিদুর রহমান।
উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ মাজেম আলী তার বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, শিক্ষার মান খারাপ হলে শুধু শিক্ষকরাই দায়ী নয়, অভিভাবকদেরও দোষ আছে, আপনারা কখনো বিদ্যালয়ে এসে খোঁজখবর নেন না, আপনাদের ছেলে-মেয়ে বিদ্যালয়ে লেখাপড়া ঠিকমতো করছে কিনা, বিদ্যালয় আসার কথা বললে অন্য কোথায় গিয়ে ঘোরাফেরা করছে কিনা। স্কুলে থাকে ছয় ঘন্টা বাকি সময়, আপনাদের কাছে থাকে এজন্য আপনাদের বিষয়টা ভালো করে খেয়াল রাখতে হবে নতুবা শিক্ষার্থীদের শিক্ষার মান ভালো করা সম্ভব না।
এ সময়ের উপস্থিত ছিলেন, সরকারি প্রধান শিক্ষক, আব্দুল মালেক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, আব্দুল আউয়াল, মোহাম্মদ আমিনুল ইসলাম, মোঃ বুলবুল মৃধা, মহিলা সদস্য শাহনাজ বেগম, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকসহ অভিভাবক বৃন্দ।
-মোঃ জাহাঙ্গীর আলম-

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ