হোম » সারাদেশ » বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় একই প‌রিবা‌রের তিনজনসহ নিহত ৪

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় একই প‌রিবা‌রের তিনজনসহ নিহত ৪

বগুড়ার শেরপু‌রে ট্রাক চাপায় সিএন‌জি‌তে থাকা একই পরিবা‌রের তিনজ‌নসহ মোট ৪ জ‌নে‌র মৃত্যু হ‌য়ে‌ছে। এ সময় আহত হ‌য়ে‌ছেন আরো দুই জন। 
গত বৃহস্পতিবার (১১ই জুলাই) সন্ধ‌্যা সা‌ড়ে ৭টার দিকে উপ‌জেলার শাহব‌ন্দেগী ইউনিয়‌নের ধড়‌মোকাম এলাকার ঢাকা-বগুড়া মহাসড়‌কে এ ঘটনা‌টি ঘ‌টে।
নিহতরা হ‌লেন, সিরাগ‌ঞ্জের রায়গঞ্জ উপ‌জেলার সোনাখাড়া ইউনিয়‌নের বান্ধাইল গ্রা‌মের ও‌লিউজ্জাম‌া‌নের ছে‌লে আরিফুল ইসলাম (৩২), আরিফু‌লের স্ত্রী মৌসুমী আক্তার (২৫) ও ছে‌লে সাইফুল ইসলাম (৪) ও  সিএসজি ড্রাইভার নাসিম হোসেন (৩০)।  সে সিরাজগঞ্জ জেলার তারাশ থানার সেলুন গ্রামের পরবত শেখের ছেলে।
আহতরা হ‌লেন, শেরপু‌রের গোলাম (৫০)ও কাওছার আলী।
জানা গে‌ছে, দুর্ঘটনাগ্রস্ত সিএন‌জি অ‌টোরিকশা‌টি সিরাজগঞ্জ থে‌কে যাত্রী নি‌য়ে বগুড়ার শেরপু‌রের দিকে আস‌ছি‌লো। প‌থিম‌ধ্যে ধড়মোকাম এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে সাম‌নে থে‌কে চাপা দেয়। এতে সিএন‌জি‌টি দুম‌ড়ে মুচ‌ড়ে যায়। প‌রে স্থানীয় লোকজন ও ফায়ার সা‌র্ভিসের কর্মীরা ঘটনাস্থ‌লে গি‌য়ে তা‌দের উদ্ধা‌রের চেষ্টা ক‌রে। এ সময় সিএন‌জির ভেত‌রে থাকা চালকসহ যাত্রী‌দের  ৪ জন নিহত হন। আহত হন আরো দুইজন।
শেরপুর হাইওয়ে থানার দা‌য়িত্বপ্রাপ্ত ইনচার্জ (এসআই) আবুল হা‌শেম ব‌লেন, দ‌ুর্ঘটনার পর ঘটনাস্থ‌লেই চারজন মারা গে‌ছেন। আইনগত প্রক্রিয়া শে‌ষে লাশ নিহত‌দের প‌রিবা‌রের কা‌ছে হস্তান্ত‌র করা হ‌বে। দুর্ঘটনাগ্রস্ত ট্রাক ও সিএন‌জি আটক র‌য়ে‌ছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!