হোম » সারাদেশ » ভৈরবে  রোহিঙ্গা নারীসহ ২ জন গ্রেফতার। থানায়  মামলা 

ভৈরবে  রোহিঙ্গা নারীসহ ২ জন গ্রেফতার। থানায়  মামলা 

ভৈরবে  রোহিঙ্গা নারীসহ ২ জন কে গ্রেফতার করেছে  পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে   উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদী হয়ে ভৈরব থানায় ১ টি মামলা দায়ের করেছে । পুলিশ  ও উপজেলা  নিবর্বাচন কর্মকর্তার অফিস  সূত্রে  জানাযায়, মঙ্গলবার বিকালে হামিদা বেগম নামে ১ রোহিঙ্গা  নারী এরশাদ নামক ১ সহযোগীর মাধ্যমে ভূয়া জন্ম নিবন্ধন  নিয়ে ভৈরব উপজেলা  নির্বাচন অফিসে যায়  জাতীয়  পরিচয়  পত্র ( এনআইডি)  কার্ড করতে। পরে যাচাই – বাছাই  করে ভূয়া জন্ম নিবন্ধন  প্রমাণিত হলে পুলিশে খবর দিলে পুলিশ  ২ জনকে আটক  করে থানায় নিয়ে যায় । 
জানাযায়  এরশাদের  বাড়ি  কক্সবাজারে । সে একজন দালাল । এ ঘটনায়  রাতে নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা বাদী হয়ে ভৈরব থানায় একটি  মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, ভূয়া জন্ম নিবন্ধনে এনআইডি  করতে আসলে তাদেকে আটক করে খবর  দিলে আমরা   হামিদা ও তার সহযোগী  এরশাদ কে আটক করে থানায় নিয়ে যায় ।
পরে নির্বাচন কর্মকর্তা বাদী হয়ে ভৈরব থানায় একটি  মামলা দায়ের করেছে । এ বিষয়ে ভৈরব  উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা জানান, ভূয়া জন্ম নিবন্ধন  নিয়ে  এনআইডি  করতে এলে  আমরা  হামিদা ও তার সহযোগী  এরশাদ কে তাদের আটক করে পুলিশে দেয়। পরে রাতে জাতীয়  পরিচয়  পত্র নিবন্ধন আইন ২০১০ আইনে মামলা রুজু  করেছি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!