
বগুড়া পুলিশ সুপারের কার্যালয় বগুড়ার সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১১ই জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া জেলার নবাগত সুপার সুপার মোঃ জাকির হাসান পিপিএম, মতবিনিময় সভায় সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পরিচিতি পর্ব শেষে সাংবাদিকগণ মান্যবর পুলিশ সুপারকে স্বাগত জানান এবং অত্র জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে মাদক, জঙ্গিবাদ, অনলাইন জুয়া, কিশোরগ্যাং সহ যেকোন ধরনের অপরাধের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান। পুলিশ ও সাংবাদিকের পারষ্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার মানসে জেলা পুলিশ, বগুড়া নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রত্যয় নিয়ে কাজ করবে। পরিশেষে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে মত বিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন মোঃ স্নিগ্ধ আখতার, পিপিএম , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বগুড়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), মোঃ আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), বগুড়া, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), মোঃ মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), বগুড়া, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), বগুড়া, মোঃ শরাফত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বগুড়া’সহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
-এম এ রাশেদ-

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা