
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ৩ মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
গাইবান্ধা জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় গোবিন্দগঞ্জ থানাকে মাদকমুক্ত রাখার লক্ষে অফিসার ইনচার্জ, গোবিন্দগঞ্জ থানা এর সার্বিক তত্ত্বাবধানে এস.আই (নিঃ) জহুরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স সহ মাদক দ্রব্য উদ্ধার অভিযান করা কালে আজ তারিখ-১০/০৭/২০২৪ ইং ১৪.৩৫ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড বোয়ালিয়া মৌজাস্থ গাইবান্ধা মোড় ঢাকা রংপুর মহাসড়ক এর আন্ডার পাস এর পূর্ব পাশে চেকিং করাকালে পঞ্চগড় টু ঢাকাগামী আলম এন্টারপ্রাইজ পরিবহনের যাত্রীবাহী বাস যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৪-৫৮৮০ তল্লাশী করিয়া আসামী মরিয়ম (১৮), ২। খাদিজা (৩০), এবং সাদিয়া (১৬) কে সর্বমোট ৮০ (আশি) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আছাদ বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২