হোম » সারাদেশ » গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ তিনজন নিহত

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ তিনজন নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় দুই সহোদরসহ তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের গোবিন্দগঞ্জ- দিনাজপুর সড়কের নাসিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাটাবাড়ী ইউনিয়নের বগুড়া পাড়া গ্ৰামের আসালদের পুত্র দুই সহোদর নাহিদ, জাহিদ ও প্রতিবেশী মোহাম্মদ আলী পুত্র শাকিল।

দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান মোঃ শফিক মাহমুদ গোলাপ তিনি সেখানে গিয়ে থানা পুলিশকে অবগত করেন এবং নিহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেয়।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, ট্রাক চাপায় ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় কবলিত ট্রাকটি থানায় নেওয়া হয়েছে।

-আঃ খালেক মন্ডল-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!