হোম » সারাদেশ » ড. হুমায়ুন কবীর’র উদ্যেগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ড. হুমায়ুন কবীর’র উদ্যেগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

দাও ফিরিয়ে সে অরণ্য,  লও এ নগর’ – কবির এ আরতি আজ অরণ্য রোদন এ পরিণত হয়েছে। কেননা অরণ্য দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে মানুষের কুঠারের আঘাতে। এ হচ্ছে মানুষের আত্মঘাতী কর্ম। বনজ সম্পদকে টিকিয়ে রাখা ও এর সম্প্রসারণ’র জন্য প্রফেসর ড. হুমায়ুন কবীর এর নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অভিযান শুরু হয়েছে। 
মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ,ভেষজ ঔষধি গাছ রোপণের মধ্যে দিয়ে এ অভিযান কর্মসূচি শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হোসেন, সরকারি বালিকা উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন ড. হুমায়ুন কবীরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাংবাদিক মোঃ সোহরাব হোসেনসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
এ সময় প্রকল্প বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলে প্রকল্প কর্মকর্তা বলেন এ অভিযান অব্যাহত থাকবে।
-মোঃ সবুজ ইসলাম-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!