
পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নে সরযন্ত্র করে বাঁধ কেটে দিয়ে ২৭ বিঘার একটি পুকুরের মাছ ভাসিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার মত ক্ষতির মুখে পড়েছেন বলে জানান পুকুর মালিক।
৮ জুলাই ২০২৪ রাতে বোদা থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন পুকুরটির মালিক রাজিব বকসি। তিনি জানান পৈত্রিক সম্পত্তি হিসেবে পাওয়া মদনহার দিঘিতে দীর্ঘদিন ধরে মাছের চাষ করে আসছিলেন তিনি। বর্ষার সময় পানি বেড়ে যাবার কারনে পুকুরের মাছ যেন ভেসে না যায় সেজন্য ৫ বছর আগে পুকুর সংলগ্ন বাঁধে লোহার রডের নেট স্থাপন করেন তিনি। এতদিন কোন সমস্যা না হলেও হঠাৎ গত ৬ জুলাই দুপুরের দিকে কতিপয় সরযন্ত্রকারী সরযন্ত্র করে মিঠুন রায়ের নেতৃত্বে (৩৩) হাসান আলী, লুৎফর রহমান, নুরুজ্জামান, সাজু ইসলাম, হাবিবুর রহমান ,ফরিদুল ইসলাম , তোফাজ্জল হক , রইসুল ইসলাম, সবুজ ইসলাম ,মচু, রবিউল ইসলাম , আনারুল সহ নাম না জানা অনেকে জড়িত ছিলেন।
বাধের পার পানি আটকে থাকার কারন দেখিয়ে তাকে কিছু না জানিয়েই নেট কেটে দেয় ও বাঁধের ক্ষতি করে। প্রবল পানির স্রোতের তোড়ে ভেসে যায় পুকুরের মাছ। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন বলে জানান পুকুর মালিক রাজিব বকসি।
স্থানীয়রা বলছেন, বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের বকশীপাড়া অধিবাসী রাজিব বকশী পৈত্রিক সূত্রে পাওয়া মদনহার দিঘিটিতে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। পুকুরের মাছ যাতে বর্ষার পানিতে ভেসে না যায় সেজন্য বাধে যে নেট তিনি স্থাপন করেন তাতে পানি চলাচলে কোন সমস্যা ছিলোনা। মাঝে মাঝে নেটে ময়লা আটকে গেলে কিছুটা সমস্যা হতো, তবে সেক্ষেত্রে পুকুর মালিক বা তারা মাঝে মাঝে খড়কুটো পরিস্কার করে দিতেন। কিন্তু ঘটনার দিন আমার লোক অন্যান্য দিনের ন্যায় পরিষ্কার করতে গেলে, কিছু সরযন্ত্রকারী মানুষ তাদের সেদিন নেট পরিস্কার করতে বাধা দিয়ে উল্টো পাশের খড়ের গাদা থেকে খড় এনে নেটের মুখে ফেলে পানি চলাচল বন্ধ করে । ঐ এলাকার গ্ৰামবাসি স্থানীয় চেয়ারম্যান নজরুল ইসলামকে ডেকে নালিশ দেয়। পরে চেয়ারম্যান নির্দেশ দিলে তারা শাবল, বল্লম দিয়ে ভেঙে ফেলে নেট। এতে পানিতে ভেসে যায় পুকুরটির মাছ। তারা আরো জানায় সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করায় অনেকের চক্ষুশুলে পরিনত হন রাজিব বকসি। সে কারনেও এমন ঘটনা ঘটানো হতে পারে বলে মনে করছেন অনেকে।
পুকুর মালিক রাজিব বকশী আহাজারি করে বলেন, চেয়ারম্যান যদি আমাকে একটি নোটিশ করতো তবে আমি অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতাম তাহলে আমার এত টাকার ক্ষতি হতো না। আমাকে কিছু না জানিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নির্দেশে, ৪০-৪৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আমার পুকুর সংলগ্ন কালভার্টের মুখের বাঁধে লাগানো লোহার রডের নেট ভেঙে মাছ ভাসিয়ে দিয়েছেন। আমার বাৎসরিক ৪৫ থেকে ৫০ লাখ টাকা আয় হয় এই পুকুর থেকে শুধু মাছ চাষ করে, এই পুকুরের সাথে জড়িত আছে ৩৫ থেকে ৪০ টি পরিবার।
আমি মৎস অফিস থেকে মাছ চাষ করে পুরস্কারও পেয়েছি সরকারিভাবে, আমার উন্নতি দেখে তারা ঈর্ষা পরায়ণ হয়ে আমার উপর এই অবিচারটি করলো। আমি অনেক জায়গা থেকে ঋণ নিয়েছি। আমি কিভাবে ঋণের টাকা পরিশোধ করবো জানিনা। তাদের সাথে আমার কোন পূর্ব শত্রুতা নেই, এমনকি জমি জায়গা নিয়েও কোন বিরোধ নেই, শুধুমাত্র ঈর্ষা কাতর হয়েই তারা এই কাজটি করেছে। তিনি প্রশ্ন রাখেন, আমি সংখ্যালঘু বলেই কি তারা আমার ব্যবসার এত বড় ক্ষতি করলো ? আমি এর সুষ্ঠু বিচার চাই।
এদিকে কালভার্টে দেওয়া লোহার গ্রিলের জালি কাটার কথা স্বীকার করে মোঃ হাবিবুর, হাসান, মিঠুন, ফরিদুল , লুৎফর, তফাজ্জল বলেন, লোহার তৈরি জালী বানিয়ে সরকারি রাস্তায় কালভার্টের এক পাশের মুখ খরকুটো দিয়ে বন্ধ করে রাজিব বকশী ও তার লোকজন। পানি প্রবাহিত স্রোত বন্ধ করে দিয়েছে, যাতে করে কয়েক দিনের টানা বৃষ্টিতে শত শত বাড়ি ঘর পানিবন্দী হয়ে পড়েছে, এবং ফসলের মাঠ পানি দিয়ে টইটম্বুর। আইনের প্রতি শ্রদ্ধা রেখে কোন উপায় খুঁজে না পেয়ে আমরা স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান কে বিষয়টা জানাই এবং তাদের নির্দেশে আমরা লোহার রডের তৈরি নেট ভেঙে দিয়েছি।
এ প্রসঙ্গে চন্দনবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলামের কাছে জানতে চাইলে মুঠোফোনে তিনি জানান, কয়েকদিনের লাগাতার বর্ষণে বাড়ি, রাস্তা,পুকুর, মাঠঘাট, ফসলি জমি, পানিতে ভরপুর। সেখানে হাজারো মানুষকে পানি বন্দী করে, জনদুর্ভোগ সৃষ্টি করেছে,সরকারি রাস্তার স্থাপনায় লোহার গ্রিলের জালি দিয়ে পানির প্রবাহ বন্ধ করে মাছ চাষ করা আইন সম্মত নয়। তাই আমি জনসাধারণকে নির্দেশনা দেই কালভার্টে দেওয়া লোহার জালীটি ভেঙে ফেলার জন্য ।
তবে, নেট ভেঙে ফেলার আগে পুকুর মালিককে সতর্ক করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছিলো কিনা, এমন প্রশ্নের জবাবে স্থানীয় (ইউপি) সদস্য জাহাঙ্গীর বলেন মৌখিকভাবে জানানো হয়েছিল। তার লক্ষ লক্ষ টাকার যে ক্ষতি হয়ে গেলো তার দ্বায়ভার কে নেবে, এ প্রসঙ্গে জানতে চাইলে কারো কোন জবাব পাওয়া যায়নি।
-পঞ্চগড় প্রতিনিধি-

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা