হোম » সারাদেশ » গোবিন্দগঞ্জ পৌরসভায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ কাজের উদ্ধোধন 

গোবিন্দগঞ্জ পৌরসভায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ কাজের উদ্ধোধন 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে লোকাল গভার্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট এর অর্থায়নে প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (৯ জুলাই ) দুপুরে পৌরসভার ৫ নং ওয়ার্ডের গোবিন্দগঞ্জ মহিলা কলেজের সামনে থেকে জাতীয় শ্রমিকলীগের সভাপতি গোলজার রহমানের বাড়ী পর্যন্ত ৮১০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বি সি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের জেলা সদস্য মুকিতুর রহমান রাফি।

এসময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন আকন্দ ,গোবিন্দগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্স, পৌর সহকারী প্রকৌশলী হরিপদ, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুইটি বেগম, যুবলীগ নেতা বুলবুল, লিটন রায়,বিশিষ্ট ঠিকাদার সঞ্জয় রায় সুমন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ফরহাদ আকন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

-আঃ খালেক মন্ডল-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!