হোম » প্রধান সংবাদ » বগুড়ায় বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

বগুড়ায় বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৮ জন।

সোমবার (৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে বনানীর লিচুতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাভার্ডভ্যানের চালক বরিশালের হিজলা গ্রামের হৃদয় (৩০), সিরাজগঞ্জের কাজীপুরের জামাল হোসেন (৩৫), শামীম হোসেন (৪০) ও অজ্ঞাত এক নারী।

কুন্দুরহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী জানান, ‘সোমবার রাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কার্ভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শামীম ও জামাল নামে আরও দুজন মারা যান। নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আর আহত ৮ জন হাসপাতালটির বিভিন্ন বিভাগে চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।

-আওয়াজ অনলাইন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!