
দক্ষিণ চট্টগ্রামের আলোচিত কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোসাইন চৌধুরীকে দুই মামলায় জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে কক্সবাজার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত। সোমবার (৮জুলাই) বিকেলে এই আদেশ দেন আদালত।
সাবেক চেয়ারম্যান মহসিন বাবুলের ছোট ভাই আবুল কালামকে অপহরণ পূর্বক হত্যার চেষ্টার মামলা এবং পুলিশের উপর হামলার ঘটনার পৃথক ২টি মামলায় (পুলিশ এসল্ট) অভিযুক্ত আসামি নবী হোসাইন চৌধুরী। তার বিরুদ্ধে রয়েছে হত্যা, ডাকাতি, অস্ত্র, গরু চুরি, অপহরণ ও মাদকসহ ডজনখানিক মামলা রয়েছে। বিশেষ করে তাকে দক্ষিণ চট্টগ্রামের সমালোচিত শীর্ষ গরু চোর প্রধান হিসেবেও পরিচিত।
কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলমের অনুসারী হিসেবে চকরিয়াতে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত নবী হোছাইন।
চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদি বলেন, তাকে আদালত জেলহাজতে প্রেরণ করায় পুরো দক্ষিণ চট্টগ্রামে আনন্দ উল্লাস করেছে সাধারণ মানুষ ও গরু-মহিষ ও ছাগলের খামারিরা।
-এইচ এম রুহুল কাদের-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২