
চন্দনাইশের দোহাজারী পৌরসদরস্থ উল্লাপাড়া নিবাসী এয়াকুব নবী (৬৮) বার্ধক্যজনিত কারনে গত রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ কন্যা, ১ পু্ত্র, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
গতকাল ৮ জুলাই সোমবার সকাল ১১টায় স্থানীয় জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম, ১০ দিনব্যাপী কারবালা মাহফিল পরিচালনা কমিটির সভাপতি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম. বাবর আলী ইনন, ২নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহ আলম, মাসুৃম ক্লথ স্টোরের সত্ত্বাধিকারী মো. ইউছুপ সওদাগর।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন