
মোহাম্মদ হানিফ, সোনাইমুড়ী(নোয়াখালী): নোয়াখালীর সোনাইমুড়ীতে পূর্ব শত্রুতার জেরে এক মুদি দোকানে হামলা করেছে মুখোশধারী সন্ত্রাসীরা। এসময় দোকানের ক্যাশ থেকে টাকা ২৫ হাজার টাকা ছিনতাই সহ দোকানীকে মারধোর করে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার(৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার দেউটি ইউনিয়নের পালপাড়া আল-নূর ষ্টোরে এই ঘটনা ঘটে।
হামলার শিকার দোকানী রবিউল ইসলাম ধন্যপুর গ্রামের মৃত জামাল উদ্দীন কন্ট্রাক্টারের ছেলে। গুরুতর আহত অবস্থায় গতকাল রাতেই তাকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগ রয়েছে মুখোশধারী হামলাকারীরা দোকান ভাংচুর শেষে ভুক্তভোগীর বাড়িতেও হামলা চালায়। ভুক্তভোগীর মা সালেহা বেগম জানান, শুক্রবার রাত ৮টার দিকে ১২ -১৫ জন মাস্ক পরিহিত সন্ত্রাসীরা তাদের বাড়িতে হামলা চালায়। ঘেরা দেওয়া টিন কুপিয়ে ভাংচুর করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। এর আগে এসকল সন্ত্রাসীরা তাদের দোকানে ভাংচুর চালিয়ে ছেলে রবিউল ইসলামকে মারধোর করে ক্যাশবাক্সে থাকা ২৫ হাজার টাকা নিয়ে যায়।
দোকানে হামলার প্রতক্ষদর্শী আসাদুজ্জামান জানান, শুক্রবার সন্ধ্যায় একটি সঙ্ঘবদ্ধ চক্র মুখোশ পরিহিত অবস্থায় আল-নূর ষ্টোরে হামলা করে। লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে দোকানদার রবিউলকে প্রচন্ড মারধোর করে। ধারালো অস্ত্র দিয়ে দোকানের টিন কুপিয়ে ভাংচুর করে। এসময় তারা দোকানদারের ক্যাশবাক্স লুট করে ও দোকানদারের পকেট হাতিয়ে সব টাকা পয়সা নিয়ে যায়।
এঘটনায় ভুক্তভোগীর ছোট ভাই রাকিব হাসান রাফি জানান, পূর্ব শত্রুতার জেরে এলাকার একটি শক্তিশালী মহল তাদের ওপরে হামলা চালিয়েছে। এর আগে তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছিলো। মারধরের কারনে বড়ভাই রবিউল গুরুতরভাবে আহত হওয়ায় তাকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিবারের সকলে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। হামলার ঘটনার সাথে জড়িতদের সকলকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন তিনি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল