
কিশোরগঞ্জের ভৈরবে গাছ বোঝায় ট্রাকের নিচে চাপা পড়ে হাজী শাহীন (৪৫)নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। নিহতের বাড়ী ভৈরবের শিবপুর ইউনিয়নের জামালপুর গ্রামের জজ মিয়ার পুত্র বলে জানা যায়।
সে পেশায় একজন পাদুকা মেটেরিয়ালস ব্যবসায়ী বলে জানা যায়। আজ ৪ জুলাই বৃহস্পতিবার আনুমানিক সাড়ে ১২ টার দিকে ভৈরব ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের শিবপুর ইউনিয়নের পানাউল্লহর চর নামক স্থানে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই শাহীন এর মৃত্যু ঘটে। এসময় তার পিছনে বসে থাকা তার কর্মচারী কুমিল্লা মোরাদ নগরের সিয়াম আহত হয়।
এবিষয়ে ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক মো: সাজু মিয়া জানান আজ ভৈরবে পানাউল্লাহর চর নামক স্থানে নেত্রকোনা থেকে ছেড়ে আসা বি-বাড়িয়া গামী একটি গাছ বোঝায় ট্রাকের চাপায় শাহীন নামে একজনের মৃত্যু ঘটে। ট্রাক ও চালক থানায় আটক আছে। এবিষয়ে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আমার উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
-এম আর ওয়াসিম ভৈরব-

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া