
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেম করে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন বিপাকে পড়েছেন পিংকি সরকার (২১) নামে এক ভারতীয় নারী।
আজ বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৮টায় বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে পতাকা বৈঠকের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে পেট্রাপোল বিএসএফের কাছে হস্তান্তর করেছেন।
এর আগে গত ২৯ জুন সীমান্তের অবৈধ পথে প্রেমিক চুয়াডাঙ্গার সমর সরকারের কাছে আসেন পিংকি সরকার।
বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মো. মিজানুর রহমান জানান, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার রায়গঞ্জ থানার কুলুউসারা গ্রামের মানিক সরকারের মেয়ে পিংকি সরকার (২১)র সঙ্গে বাংলাদেশের চুয়াডাঙ্গা সীমান্ত এলাকার সমর সরকার নামে এক যুবকের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয়। এরপর দু‘জনের মধ্যে দুই বছর ধরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সূত্রে গত ২৯ জুন ভারত থেকে চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আসে পিংকি।
দিন ধরে চুয়াডাঙ্গায় সমরের সঙ্গে অবস্থান করছিলেন পিংকি। এক পর্যায়ে সমর তার বন্ধুকে দিয়ে বুধবার (৩ জুলাই) বিকালে পিংকিকে সীমান্তে পাঠিয়ে দেয় এবং বলে তুমি আমার বন্ধুর সাথে যাও আমি আসছি। প্রেমিক সমর না আসলেও ঠিকই পিংকিকে বেনাপোল বর্ডারে ফেলে পালিয়ে যায় সমরের বন্ধু।
মেয়েটির কান্নাকাটি দেখে স্থানীয় লোকজন ও বিজিবি সদস্যরা রাতে একটি বাড়িতে পিকিংকে রাখে। বিজিবি সব ঘটনা বিএসএফকে জানালে পতাকা বৈঠকের মাধ্যমে ওই মেয়েটিকে ফেরত নিতে রাজি হয়।
বিএসএফ পরে পরিবারের হাতে পিকিংকে হস্তান্তর করবে বলে জানা গেছে।
-আওয়াজ অনলাইন-

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা