
দূর্নীতি দুঃশাসন লুটপাট বন্ধ কর, ঋণ খেলাপি, অর্থ পাচারকারী ও ব্যাংক ডাকাতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মঙ্গলবার বামজোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের ১নং রেলগেট থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
পরে সেখানে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক কমরেড রেবতি বর্মনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, বাসদ জেলা আহবায়ক কমরেড গোলাম রব্বানী, সিপিবি জেলা সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সদস্য আব্দুল্যাহ আদিল নান্নু, বাসদ মার্কসবাদী জেলা কমিটির সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা কমিটির সদস্য আব্দুল্যাহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গত ৫২ বছরের যারাই রাস্ট্র ক্ষমতায় ছিলেন তারাই দেশটাকে একটা দূর্নীতি, লুটপাট, মাফিয়াতন্ত্রের রাজত্বে পরিণত করেছে। রাজনীতির নামে অপরাজনীতি চর্চা করেছে। তার বেশির ভাগ কৃতিত্বের দাবীদার আওয়ামী লীগ। আওয়ামী লীগ জনগনের মতামতকে উপেক্ষা করে জনগনের ম্যান্ডেট ছাড়াই ক্ষমতায় এসে হেন কোন অপকর্ম নাই করেনি। ফলে ক্ষমতার অপব্যবহার করে আমলা, প্রশাসন নেতাকর্মী সবাই দূর্নীতি-লুটপাট করে দেশটাকে অরাজক পরিস্থিতির দিকে নিয়ে গেছে। অবিলম্বে কালো টাকা, খেলাপী ঋণ-পাচারের টাকা উদ্ধার ও আয়ের সাথে সঙ্গতিহীন সম্পদ বাজেয়াপ্তের দাবী এবং দূর্নীতিবাজ- ঋণখেলাপী- ব্যাংক ডাকাত-অর্থ পাচারকারীদের গ্রেফতার বিচারের দাবী জানান।
-শাহজাহান সিরাজ-

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান