
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের ৩৩ কোটি ৬১ লাখ ৬৫ হাজার ১৬০ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা ১২টায় সান্তাহার পৌরসভার সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ঘাটতি হয়েছে ৯৮ লাখ ৬৭ হাজার ৯১৯ টাকা। রাজস্ব খাতে আয় ১৬ কোটি ০২ লাখ ৫৬০ টাকা এবং উন্নয়ন খাতে ১৭ কোটি ৫৯ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা আসবে বলে তিনি উল্লেখ করেন।
বাজেট অধিবেশনে যানজট, রাস্তাঘাট সংস্কার, পানি নিষ্কাশনের ব্যবস্থা, ড্রেন নির্মান বিষয়ে তুলে ধরেন পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।
সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সান্তাহার সাইলো সুপার শাহারিয়ার মোহাম্মদ সালাউদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম, সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মেহেদী হাসান, সাংবাদিক খায়রুল ইসলাম, গোলাম রব্বানী দুলাল, সাগর খান, নেহাল আহম্মেদ, সৈকত খান, রাহুল পারভেজ প্রমূখ।
–গোলাম রব্বানী দুলাল-

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান