
নাটোরের নলডাঙ্গায় সাপের কামড়ে মাহাবুর রহমান(৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যা রাতে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের বাঙ্গাল খলসী কালীবাড়ী জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মাহাবুর উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের বাজেহালতি এলাকার মৃত মছির উদ্দিন প্রামানিকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম জানান,মঙ্গলবার রাতের কোন এক সময় ব্রহ্মপুর ইউনিয়নের বাঙ্গাল খলসী কালীবাড়ী জেলেপাড়া এলাকা থেকে আসার সময় বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। রাতেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন-(বিবিসিএফ) কেন্দ্রীয় প্রচার সম্পাদক-ফজলে রাব্বী বলেন,সম্ভবত খৈয়া গোখরা সাপের কামড়ে তার মুত্যু হইছে। এরা বিষধর সাপ। ইংরেজি নাম Binocellate ev Spectacled Cobra বৈজ্ঞানিক নাম Naja naja। কামড়ের পর শরীল অবশ হয়ে আসবে,চোখ তুলে তাকাতে পারবে না,মুখ দিয়ে লালা ঝড়ছে। কোন রুপ গুজবে কান না দিয়ে-সাপে কামড়ালে ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে যেতে হবে।
-মোস্তাফিজুর রহমান-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২