
নোয়াখালীর সোনাইমুড়ীতে ডাকাতের হামলায় আহত বৃদ্ধা কাজল রানী সাহা মারা গিয়েছেন। গত রবিবার (২৩ জুন) রাতে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ময়নাতদন্ত শেষে (২৪ জুন) রাতে শবদাহ সম্পন্ন হয়েছে।
ডাকাতির ঘটনায় গত (২৫ মে) শাহাবুদ্দিন প্রকাশ সুজনকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান করে একটি দেশীয় তৈরি পাইপগান, এক রাউন্ড কার্তুজ ও একটি লোহার দা উদ্ধার করা হয়।
জানা যায়, গত ২২ মে রাতে সোনাইমুড়ীর পূর্ব চাঁদপুর গ্রামের প্রবাসী বিশ্বজিত সাহার টিনশেড ঘরের ভিতর চুরি হয়। চোর দেখে নিহতের স্বামী সিন্দু রঞ্জন সাহা চিৎকার দিলে কাঠের বাটাম দিয়ে তাকে এলোপাথাড়ি মারধর করে ডাকাতেরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্বামীকে বাঁচাতে কাজল রানী সাহা এগিয়ে এলে তাকেও কাট দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে কাজল সাহার মাথার খুলি ফেটে রক্তক্ষরণ হয়। ৭২ বছর বয়সী বৃদ্ধা কাজল রানী সাহা ৩২ দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জালড়ে পরাজিত হন।
ডাকাতির ঘটনায় পূর্ব চাঁদপুর গ্রামের সিন্ধু রঞ্জন সাহার ছেলে বিশ্বজিৎ সাহা গত ২৫ মে সোনাইমুড়ী থানা একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে শাহাবুদ্দিন প্রকাশ সুজনকে আটক করে। আসামির স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে আসামির বাড়ি থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, এক রাউন্ড কার্তুজ ও একটি লোহার দা উদ্ধার করে পুলিশ।
ডাকাতির ঘটনায় আসামি শাহাবুদ্দিন প্রকাশ সুজন এখন জেল কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে হত্য মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
-মোহাম্মদ হানিফ-

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ