হোম » সারাদেশ » বগুড়ায় ৮ লক্ষ টাকা মূল্যের বাড়ি ভেঙে পথে থাকতে হচ্ছে একটি পরিবারকে!

বগুড়ায় ৮ লক্ষ টাকা মূল্যের বাড়ি ভেঙে পথে থাকতে হচ্ছে একটি পরিবারকে!

Exif_JPEG_420

বগুড়ার ১৭ নং ওয়ার্ডের জয়পুরপাড়ায় সেনাবাহিনীর সাবেক সদস্য শহীদুল ইসলাম ক্ষমতার দাপটে বায়না জমি ক্রয় না করায় ৮ লক্ষ টাকা মূল্যের বাড়ি ভেঙে পথে থাকতে হচ্ছে একটি পরিবারকে! ভুক্তভোগী বোরহান আলীর অভিযোগ, মাত্র ৩ দিনের সময় বেঁধে দিয়ে আমার বসতবাড়ি ভেঙে দিতে বাধ্য করেছেন শহীদুল ইসলাম।
এর আগে গত ৪ জানুয়ারী ২০২৪ সম্পাদিত ও ১০ জানুয়ারী ২০২৪ বগুড়া নোটারী পাবলিকের সম্মুখে মোঃ শহিদুল ইসলাম পিতাঃ মোঃ আলেম উদ্দিন, সাং বাগইল, ডাকঘর -আড়োলা, থানাঃ কাহালু, জেলা বগুড়া এর সঙ্গে মোঃ বোরহান আলী, পিতা মৃত বাচ্চু মিয়া, সাং জয়পুরপাড়া থানা ও জেলা বগুড়া এর মধ্যে বায়না নামা দলিল সম্পাদন হয়। সর্বশেষ শহিদুল ইসলাম আমাকে তিন দিনের সময় দিলে আমি দ্রুত মিস্ত্রি লাগিয়ে বাড়ি ভেঙে জায়গাটি বিক্রয়ের জন্য উপযুক্ত করে তুলি।
পরবর্তীতে অজানা কারণে শহিদুল ইসলাম বায়নার শর্ত ভঙ্গ করে যোগাযোগ বিচ্ছিন্ন করেন। যে কারণে আমি ২৩ জুন শহিদুল ইসলামের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রেরণ করেছি। যেখানে উল্লেখ করা হয় ঃ বায়নানামায় আমি আমার স্বত্ব দখলীয় সম্পত্তি বগুড়া পৌর এলাকাধীন জে এল নং ৮৬, মৌজা ফুলবাড়ী, এম আর,  আর খতিয়ান নং ১৮৭, বর্তমান ডিপি খতিয়ান নং ৩৭২৬, সাবেক দাগ নং ২০৫, হাল দাগ নং ৪৫৯ এর কাতে ০২.৫০ শতক জায়গা ২০ (বিশ)লক্ষ টাকা মূল্যে বায়না হয়। নগদ ৬০ হাজার টাকা গ্রহণ করি এবং তিন মাসের মধ্যে বাদ বাকি টাকা পরিষদের শর্তে উভয়পক্ষ সম্মত হই।
শহিদুল ইসলাম বায়না ভঙ্গ করে জায়গাটি আর না নেয়ায় বাড়ি ভেঙ্গে বেকায়দায় পথে পথে থাকতে হচ্ছে আমাকে ও আমার পরিবার কে। জায়গাটি ক্রয়ের কথা বললেই বিভিন্নভাবে হুমকিধামকি অব্যাহত রেখেছেন তিনি। আমার দাবি আট থেকে ৮ লক্ষ টাকা মূল্যের বাড়িটা ভেঙে এই বর্ষা মৌসুমে পথে পথে থাকতে হচ্ছে এমনকি মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। লিগ্যাল নোটিশে তিনি সাত দিনের মধ্যে তফসিল সম্পত্তির সাব কবলা দলিল করে নেয়ার জন্য আহবান করেছে অন্যথায় তার ৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে।
অন্যদিকে শহিদুল ইসলাম জায়গাটির কাগজপত্রে সমস্যা রয়েছে বলে ওই জায়গা ক্রয় করতে চান না এমন দাবি করেছেন। এ বিষয়ে ১৭ নং ওয়ার্ড কাউন্সিল ইকবাল হোসেন রাজু জানান, আমি উভয় পক্ষকে বিষয়টি মীমাংসার জন্য ডেকেছিলাম কিন্তু শহিদুল ইসলাম আসেননি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!