
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বানুতলা গ্রামের আরজিনা খাতুন (৩৭) বিষধর কুলিম সাপের কামড়ে মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (২৪শে জুন) ভোরের দিকে আরজিনা খাতুন টয়লেটে যাওয়ার সময় টয়লেটের সামনে একটি বিষধর সাপ কামড় দেয়। আরজিনা খাতুন রামচন্দ্রপুর বানুতলা গ্রামের সিদ্দিক মন্ডলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আরজিনা খাতুনকে সাপটি কামড় দিলে প্রথমে কোন গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু প্রায় ৩০ মিনিটের অধিক সময় পর প্রচন্ড যন্ত্রনা শুরু হয় ও শারীরিক অবস্থা খারাপ দেখা দিলে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরজিনা খাতুনকে মৃত ঘোষণা করেন। পরে বাড়ীতে ওঝা/সাপুড়ে নিয়ে এসে বিষধর কুলিম সাপটি উদ্ধার করা হয়।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান জানান, আরজিনা খাতুনের মৃত্যু রাসেল ভাইপাড় সাপের কামড়ে হয়নি। সাপে কামড় দিলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ বর্তমানে সাপে কাটার “এন্টি স্নেক ভেনম” ইনজেকশন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত আছে। সাপে কামড় দিয়া রুগিকে দ্রুত হাসপাতালে নিয়ে আসুন। সাপে কাটা রোগীকে কোন ওঝা বা কাটা ছেড়া করবেন না।
-জাহিদ হাসান-

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ