হোম » সারাদেশ » রাণীশংকৈলে ভূমি সেবা সপ্তাহের আলোচনা সভা অনুষ্ঠিত 

রাণীশংকৈলে ভূমি সেবা সপ্তাহের আলোচনা সভা অনুষ্ঠিত 

“নিশ্চিত হোক সকল মানুষের ভূমি অধিকার ও ভূমি সেবা” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় ভূমি সেবা সপ্তাহ  উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে সিডিএ’র আঞ্চলিক অফিসের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান তাবারক আলীর সভাপতিত্বে উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির  ইউনিয়ন সম্পাদক আব্দুল খালেক, জনসংগঠনের সম্পাদক মানিক হোসেন, সাবেক সভাপ্রধান আবুবক্কর, জেলা সংগঠনের নুরনেহার, সিডিএ’র  আঞ্চলিক ব্যবস্থাপক জাহেদুর রহমান প্রমুখ।
এসময় ভূমিতে ভূমিহীনদের অধিকার এবং হয়রানি রোধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানানো হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!