
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান এর সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে মেলার আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন আক্তার, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, জাপা নেতা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
মেলার মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। মেলায় ১৩ টি স্টলে বিভিন্ন ধরনের কন্দাল জাতীয় ফসল এবং ফলজ,বনজ বৃক্ষ প্রদর্শন করা হয়।

আরও পড়ুন
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
নওগাঁয় ডেঙ্গু মশা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত