হোম » সারাদেশ » কক্সবাজারে র্যাব এর অভিযানে অস্ত্র সহ  আরসার শীর্ষ নেতাসহ ৫ জন গ্রেফতার

কক্সবাজারে র্যাব এর অভিযানে অস্ত্র সহ  আরসার শীর্ষ নেতাসহ ৫ জন গ্রেফতার

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। একই সঙ্গে তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। সোমবার (১০ জুন) দিবাগত রাতে রোহিঙ্গা ক্যাম্প-৪ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে র‍্যাব-১৫। 
বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক ( আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী  বলেন, আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ সন্ত্রাসীরা ক্যাম্প ৪ এ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে এ পর্যন্ত আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক দ্রব্য  উদ্ধার করা হয়।
র‌্যাবের দাবি, আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজ রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যা ও রোহিঙ্গা ক্যাম্পে চাঞ্চল্যকর সেভেন মার্ডারের অন্যতম পরিকল্পনাকারী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণসহ ২১টির বেশি মামলা রয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!