
চন্দনাইশের দোহাজারী লালুটিয়া লোহার ব্রীজ এলাকায় শঙ্খনদে ভেসে আসা একটি অঙাত পরিচয় লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ৮ জুন (শনিবার) দুপুরে স্থানীয় জনতা লাশ ভেসে আসার বিষয়টি ৯৯৯ ফোন করলে পুলিশ এসে দুপুরে লাশটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দুপুর ১২ টার দিকে একটি লাশ ভেসে এসে লালুটিয়া সেচ প্রকল্প সংলগ্ন লোহার ব্রীজ এলাকায় এসে আটকে যায়। এসময় স্থানীয়রা দেখতে পয়ে ৯৯৯ ফোন দিলে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় জনতার সহযোগিতায় ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে। লাশের সুরুতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছিল পুলিশ। তিনি জানান, লাশটি পুরোপুরি বিকৃত ও পঁচে যাওয়ায় লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২