হোম » সারাদেশ » সরিষাবাড়ীতে কাকড়া গাড়ীর চাকার প্রাণ গেল হেলপারের

সরিষাবাড়ীতে কাকড়া গাড়ীর চাকার প্রাণ গেল হেলপারের

জামালপুরের সরিষাবাড়ীতে কাকড়া গাড়ীর চাকার প্রাণ গেল শান্ত মিয়া (১৬) নামের এক হেলপারের। শনিবার (৮ জুন) সকাল ১০ টায় বাউসী-ধনবাড়ী সড়কের তালতলা ব্রীজপাড় এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটনা ঘটে।

শান্ত মিয়া উপজেলার ডোয়াইল ইউনিয়নের চরহাটবাড়ী মৃত হেলাল উদ্দিন এর পুত্র বলে জানাগেছে। স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার বাউসী-ধনবাড়ী প্রধান সড়কের তালতলা
ব্রীজপাড় সংলগ্ন দুদু মাঝির বাড়ির সামনে শনিবার সকালে বালু ও ইট পরিবহন কাজে নিয়োজিত ৬ চাকার কাকড়া গাড়ি বেপরোয়া গতিতে চলার সময় গাড়ির সামনে বসে থাকা হেলপার শান্ত মিয়া ছিটকে পড়ে যায়।

এ সময় গাড়ির চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় শান্ত। গাড়ির চালক ও অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।

সরিষাবাড়ী থানার উপপরিদর্শক মুর্শিদ আলম জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মৃত দেহ উদ্ধার করে থানায় নেয়া হয়। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!