
কক্সবাজারে নানা আয়োজনে উদযাপন করা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। বুধবার (৫ জুন) সকালে বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। তিনি বলেন, ‘বর্তমানে পরিবেশ রক্ষা করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পরিবেশ অবক্ষয়ে জড়িতদের কোন প্রকারের ছাড় দেয়া হবে না।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ সোলায়মান হায়দারের সভাপতিত্ব এবং কক্সবাজারের প্রকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন (নেকম) এর ম্যানেজার মোহাম্মদ আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, সহকারী সিভিল সার্জন ডাঃ মহিউদ্দিন মোঃ আলমগীর, কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের সচিব আবুল হাশেম, কক্সবাজারের প্রকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন (নেকম) এর উপ-প্রকল্প পরিচালক ড. শফিকুর রহমান, পরিবেশ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর নুরুল আমিন, সহকারি পরিচালক সাইফুল ইসলাম এবং কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম। পরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক