হোম » সারাদেশ » গোবিন্দগঞ্জে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

গোবিন্দগঞ্জে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নদীতে গোসলে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। সে মহিমাগঞ্জ ইউপির বালুয়া বউ বাজার এলাকার রাজা মিয়ার ছেলে রায়হান (৭)। সে বালুয়া নুরানী মাদ্রাসার শিক্ষার্থী।

মঙ্গলবার (৪ জুন, ২০২৪) দুপুরে বাড়ির পাশে বাঙালি নদীতে বন্ধুদের সাথে গোসলে নেমে সে নিখোঁজ হয়। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে। শিশু রায়হানের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, প্রতিদিনের ন্যায় বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নামে রায়হান। পানিতে খেলতে খেলতে হঠাৎ করে সে নিখোঁজ হয়। পরে খোঁজা-খুজি করে না পাওয়ায় ডুবুরি দলকে খবর দেওয়া হয়। ডুবুরি দলের সদস্যরা বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুসন্ধান করে সন্ধ্যা ৭টার দিকে রায়হানের মরদেহ উদ্ধার করে।

-আঃ খালেক মন্ডল-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!