
৫ জুন অনুষ্ঠাতব্য জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতিকের সমর্থকদের গণসংযোগে বাঁধা, বাড়াবাড়ি, হুমকি, আনারস প্রতিকের প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন, কালো টাকা ও পেশিশক্তির ব্যবহারের মাধ্যমে নির্বাচন প্রভাবিত করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান প্রার্থী তালেব উদ্দিন।
মঙ্গবার (৪ জুন) বিকেলে চেয়ারম্যান প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী তালেব উদ্দিন (দোয়াত-কলম) এসব অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি জানান, তাঁর সুনাম ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্ব›দ্বী আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম শুরু থেকেই আচরণবিধি লঙ্ঘন করে আসছেন। তিনি বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণার সময় ভোটারদের বাড়ি বাড়ি আনারস প্রতীকের পক্ষে খাবার ও নগদ টাকা বিতরণ করছেন। দোয়াত-কলম প্রতীকের প্রচারণায় বাধা,
কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি এবং এজেন্ট হতে ইচ্ছুক লোকদেরকে খুন-জখমসহ ভোটকেন্দ্রে গেলে লাঞ্ছিত ও বের করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।
এ বেম কয়েকটি কেন্দ্রে পোলিং এজেন্ট তালিকা তাদের হুমকি ধামকির কারনে একাধিকবার তালিকা সংশোধন করতে হচ্ছে।
এ ছাড়া ভোট কক্ষে ভোটারদের আনারসের এজেন্টদের সামনেই ইভিএম মেশিনে তাদের পছন্দমতো প্রতীকের বোতাম চাপতে বাধ্য করা হবে বলে তিনি আশঙ্কা করছেন। প্রার্থী তালেব উদ্দিন আরও জানান, আনারস প্রতীকের প্রার্থী পেশিশক্তি ও কালোটাকার মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা করছেন।
এতে সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এবং ভোটারদের মধ্যে আতঙ্ক ও জানমালের ক্ষয়ক্ষতির শঙ্কা বিরাজ করছে। তিনি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ভোট কেন্দ্রে অনিয়মসহ কালোটাকা ও পেশিশক্তি প্রতিরোধে প্রশাসন, রিটার্নিং কর্মকর্তা, স্ব স্ব প্রিজাইডিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে জোরালো ভূমিকা পালনে অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে দোয়াত কলম প্রতিকের সমর্থক মেন্দার বেড় এলাকার আঃ হালিমের পুত্র দোয়াত কলম প্রতিকের সাধারণ কর্মী মোঃ জিহাদকে হয়রানির অভিযোগে থানায় সাধারণ ডায়রী (জিডি) হয়েছে বলে তিনি জানান।
জিডি নম্বর ১৪৩/২৪ (তারিখ ০৩-০৬-২০২৪ ইং। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, ব্যবসায়ী জালাল উদ্দিন, ফরিদ মেম্বার প্রমুখ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক