
চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসের একটি বগির স্প্রিং শকআপ ভেঙে ট্রেন বিকল হওয়ার প্রায় তিন ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে বগুড়ার সান্তাহার জংশন স্টেশন ও আত্রাই স্টেশনের মাঝে বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় ট্রেনটির পেছনের ‘ক’ বগির স্প্রিং শকআপ ভেঙে যায়। এতে ট্রেনটির যান্ত্রিকত্রæটির কারণে প্রায় তিন ঘন্টা বন্ধ ছিল উওরবঙ্গের সাথে ঢাকা, খুলনা ও রাজশাহী রেল যোগাযোগ। এরপর দুপুর সাড়ে ১২ টার দিকে এই রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সান্তাহার রেলওয়ে কারিগরি বিভাগ সূত্রে জানাযায়, রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের পেছনের ‘ক’ বগির স্প্রিং শকআপ ভেঙে যায়। এতে ট্রেনটি মাঝ পথেই দাঁড়িয়ে যায়। প্রায় দেড় ঘন্টা পড় সমস্যা জনিত বগিটিকে সেই স্থানে রেখেই বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্য ছেড়ে যায়। আর ট্রেনের ‘ক’ বগি উদ্ধারের জন্য প্রায় তিন ঘন্টা পর সান্তাহার থেকে বিকল্প ইঞ্চিন এসে উদ্ধার করে নিয়ে যায়। এতে এই রুটে তিন ঘন্টা রেল যোগাযোগ বন্ধ ছিল।
সান্তাহার জংশন স্টেশন মাস্টার হাবিবুর রহমান বলেন, বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ‘ক’ নং বগির নিচে স্প্রিং শকআপ ভেঙ্গে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গেয়েছিল। বিকল বগিটি উদ্ধার করা হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
-গোলাম রব্বানী দুলাল-

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ