হোম » সারাদেশ » ডোমারে তিন দিনব্যাপি কৃষি মেলার উদ্বোধন

ডোমারে তিন দিনব্যাপি কৃষি মেলার উদ্বোধন

মো: রিমন চৌধুরী,ডোমার(নীলফামারী)প্রতিনিধি:নীলফামারী জেলার ডোমারে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প এর আওতায়  তিন দিনব্যাপি কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে কৃষি সম্প্রসারন অধিদপ্তর ডোমার এই মেলার আয়োজন করে।

দুপুরে উপজেলা চত্বর থেকে এ উপলক্ষে এক শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষণ করে আলোচনা সভায় মিলিত হয়।  উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম বিপিএএ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  উপজেলা চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান দীলিপ কুমার মুখোপাধ্যায়, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। কৃষি মেলায় ২১টি স্টল স্থান পায়। আগামী ৬ জুন এই অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!