
পঞ্চগড়ে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের শারীরিক ও মানসিক যোগ্যতা অর্জনের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
৩ জুন সোমবার ৫টি ইভেন্টে শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী অংশ গ্রহনে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে প্রতিবন্ধী শিশুদের শারীরিক ও মানসিক যোগ্যতা অর্জনের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শিশুরা দৌড়, ফুটবলসহ নানারকম খেলাধুলায় ছাত্রছাত্রীরা অংশ গ্রহন করে। জেলা সদরের বেশ কয়েকটি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আনন্দ আয়োজনে মেতে উঠে এ প্রতিযোগিতায়।
যুব ও ক্রীডা মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচী ২০২৩-২০২৪ আওতায় জেলা ক্রীড়া অফিস ক্রীড়া আনন্দ উৎসব ও প্রতিযোগিতার আয়োজন করে।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মনে উৎসাহ জোগাতেই এই আয়োজন করে বলে জানান আয়োজকরা। বেলুন উড়িয়ে ক্রীড়া ও আনন্দ উৎসবের উদ্বোধন করেন অতিথিরা। পরে অংশগ্রহণকারী প্রত্যেক শিশুর হাতে পরষ্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাশ, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক সানাউল্লাহ নূরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আকতারুজ্জামান, জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার সরকার, ইউনিসেফের চাইল্ড প্রটেকশন কমিউনিটি মোবাইলাইজার মো. আসাদুজ্জামান, দেশ এনজিওর প্রধান নির্বাহী জহিরুল ইসলাম, জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মী শহীদুল ইসলাম শহীদসহ শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
-আল মাহমুদ দোলন-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক