
কক্সবাজারের পেকুয়ায় খলের পানিতে ডুবে মনিরা বেগম (৩) ও মুন্নি বেগম (৪) নামের দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) সকাল ৮ টার দিকে উপজেলার বারবাকিয়া কাদিমা কাটা এলাকার খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
নিহত মুন্নি একই এলাকার দিন মজুর জহির উদ্দিনের কন্যা এবং নিহত মনিরা বেগম টইটং ইউনিয়নের ছনখোলার জুম এলাকার বেলাল উদ্দিনের কন্যা।
পরিবার সুত্রে জানা গেছে, সকালে বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে খালে খেলতে চলে যায় শিশু দুজন৷ দীর্ঘক্ষণ তাদের খোঁজ না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুজি করলে খালের ধারে ভেসে উঠে তাদের লাশ৷ পরে তাৎক্ষণিক তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেফায়েত আজিজ রাজু।

আরও পড়ুন
সাইকেল চালানো নিয়ে তুচ্ছ বিরোধ, ভৈরবে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ