
নওগাঁর বদলগাছীতে বে-সরকারী সংস্থা জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম) আয়োজিত ও পিকেএসএফ এর সার্বিক সহযোগিতায় ২৯ মে বুধবার
সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে জলবায়ু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় জেআরডিএম এর নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান শামছুল আলম খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আতিয়া খাতুন, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান রিজুয়ান হোসেন প্রমূখ। কর্মশালায় রিসোর্স পার্সন
হিসেবে জলবায়ু বিষয়ক বক্তব্য উপস্থান করেন, পিকেএসএফ এর জলবায়ু বিষয়ক ব্যবস্থাপক রবিউজ্জামান, জেআরডিএম এর সহকারী প্রকল্প পরিচালক কৃষিবিদ এন.এম ওয়ালিউজ্জামান সোহাগ ও জেআরডিএম এর সিনিয়র উপ-পরিচালক শওকত আলী। কর্মশালায় সরকারী, বে-সরকারী প্রতিষ্ঠানের ব্যক্তি বর্গ, শিক্ষক, সাংবাদিক ও নারী উদ্যোক্তারা অংশ গ্রহন করেন।
-আব্দুল কাদের-

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার