হোম » সারাদেশ » মাটি খুড়লেই মিলছে স্বর্ণ 

মাটি খুড়লেই মিলছে স্বর্ণ 

মোঃ সবুজ ইসলামঃ- মাটি খুড়লেই মিলছে স্বর্ণ। এমন খবরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে। ইট তৈরির জন্য বিভিন্ন জায়গা থেকে মাটি এনে জমা করে রাখা হয় ভাটায়। আর সেই জমানো  মাটির বড় বড় স্তূপে মিলছে সোনা।
এমন খবরে দিন রাত ২৪ ঘন্টায় সেই মাটিতে দেশীয় অস্ত্র চালানো হচ্ছে। যেন ভাগ্যে কিছু মেলে সেই আশায়। আর সেই খবর পরিনত হয়েছে সমস্ত জেলা জুড়ে। এমন খবরে সেই ইট ভাটায় স্বর্ণের খোঁজে মাটি খুঁড়ছেন সহস্রাধিক মানুষ। এমন ঘটনা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার আরবিবি ইট ভাটায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাত কিংবা দিনে সমান তালে কোদাল, খুন্তি, বসিলাসহ দেশীয় অস্ত্র দিয়ে স্বর্ণের খোঁজ করছেন নারী,পুরুষ,শিশুসহ হাজার মানুষ।  ইট ভাটায় আসা ব্যক্তিরা বলছেন ভাগ্য বদলের আশায় দিন-রাত চলছে যেন মাটি খনন প্রতিযোগিতা।
রাতের বেলায় দূর থেকে দেখলে আরবিবি ইট ভাটা আলোকিত পাহাড় বলেই মনে হবে। রাতের আঁধারে টর্চের আলোতেই চলছে মাটি খননের কাজ। কেউ ভাগ্য বদলের আশায় আবার কেউ শখের বসে গভীর রাত থেকে খুঁড়ে চলছেন স্বর্ণ পাওয়ার আশায়।
স্থানীয়রা জানান, উপজেলার কাতিহার আরবিবি ইট ভাটায় গত বেশ কিছু দিন ধরে স্বর্ণের খোঁজে খনন প্রতিযোগিতা চলছে। গ্রামের বিভিন্ন বয়সের নারী-পুরুষ বাড়ি হতে কোদাল-বসিলা নিয়ে ওই ভাটায় ভিড় করছেন দলে দলে। তাদের মধ্যে শ্রমিক শ্রেণির মানুষই বেশি। সোনা পেলে নিজেদের ভাগ্য বদল হবে এই আশায় কেউ বসে নেই। আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকেও ছোটখাটো যানবাহন নিয়ে স্বর্ণের সন্ধানে ভাগ্য বদলের জন্য ছুটে এসেছেন নানান পেশার মানুষ। আবার নিরাশ হয়েও ফিরছেন অনেকেই।
শনিবার দুপুরে ‘মুস্তাকিনুর রাহিদ মুকুট’ নামের এক যুবক তার ফেসবুকে হাতে সোনার রঙের মতো একটি কয়েন সহ  নিজের একটা ছবি পোস্ট করে লিখে.. যদি তাকে নসিবে, আপনি আপনি আসিবে।আলহামদুলিল্লাহ।এতেই সন্তুষ্ট। সময় দুপুর  ১২:২৯ মিনিটে।
রাণীশংকৈল পৌরশহরের বাসিন্দা রাসেল বলেন,  বেশ কয়েকদিন ধরে  স্বর্ণের খোঁজে রাতে মাটি খুড়তে যাচ্ছি  কিন্তু কিছুই পাচ্ছি না। খালি হাতেই ফিরে আসছি।
দিনের বেলায় ছোট ছোট শিশু কিশোর সহ বাড়ির মহিলারা এমনকি কিছু যুবক এলেও রাতের বেলায় বেশি আসছেন ধনী লোক সহ দিন মজুররা। তবে ছুটির দিনে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়।
‘সোহেল সোহেল’ নামের আরেক ফেসবুক ব্যবহারকারী হাতে সোনার রঙের মতো একটি কয়েন সহ  নিজের একটা ছবি পোস্ট করে লিখে…আলহামদুলিল্লাহ,খুব শীঘ্রই বিয়ে করতেছি।
কুলসুম নামে এক নারী বলেন, পাশ্ববর্তী  উপজেলা থেকে এসে শুনেছি ইটভাটার জন্য আনা মাটিতে স্বর্ণের টুকরো পাওয়া যাচ্ছে। অনেকে স্বর্ণের জিনিস পেয়েছে। তাই সকাল থেকেই মাটি খনন করছি। তবে এখন পর্যন্ত স্বর্ণের কিছু মেলেনি।
স্থানীয়রা বলছেন, ওই ভাটার মাটির স্তুপের ভেতর থেকে কয়েকজন সোনা পেয়েছেন। কিন্তু কে সোনা পেয়েছে এ কথা কেউ স্বীকার করছেন না।  তবে  ভাটার আশেপাশের এলাকার বেশ কয়েকটি বাড়ির বর্তমান অবস্থা দেখলে বোঝা যায় ওরা স্বর্ণ পাইছে।এখানে শুধু সোনার বার পাওয়া যায় না আরও সোনার অনেক রকম মূল্যবান জিনিসও পাওয়া গেছে বলে জানান কয়েকজন স্থানীয় বাসিন্দা।
রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ইউপি সদস্য উমের আলী বলেন, এখন পর্যন্ত স্বর্ণ কেউ পেয়েছে এরকম আমি দেখিনি। তবে শুনেছি মানুষ নাকি স্বর্ণ পেয়েছে।
আরবিবি ইটভাটার ব্যবস্থাপক লিটন আলী বলেন, কাতিহার সামরাই মন্দিরের পাশ থেকে মাটি খনন করে ইটভাটায় স্তুপ করা হয়েছে। গুজব উঠেছে ওই মাটির স্তুপ থেকে নাকি স্বর্ণের জিনিস পাওয়া গেছে। এরপর থেকেই সাধারণ মানুষ দিন-রাত ওই মাটির স্তুপ খনন করে বাছাই শুরু করেছে। তবে কেউ স্বর্ণের কোনো টুকরো পেয়েছে এমন খবর তারা পায়নি।
এ বিষয়ে রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, বিষয়টি এর আগেও জেনেছি। বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু দুদিন ধরে জনতা আবার একই কাজ শুরু করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!