
শাহজাহান সিরাজ : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন মঙ্গলবার ব্যালট পেপারের মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার দেওয়ান মওদুদ আহমেদ সুত্রে প্রাপ্ত বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যারা তারা হচ্ছেন-
গাইবান্ধা সদর উপজেলা পরিষদে আমিনুর জামান রিংকু (দোয়াত-কলম) ৫৪ হাজার ৭৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাড. ইস্তেকুর রহমান সরকার (কাপ-পিরিচ) পেয়েছেন ৪৮ হাজর ৯৪৪ ভোট।
এছাড়া পলাশবাড়ী উপজেলা পরিষদে একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ (মোটর সাইকেল) ১৯ হাজার ৫৯৫ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তৌহিদুল ইসলাম (দোয়াত-কলম) পেয়েছেন ১৮ হাজার ৭৪ ভোট।
অপরদিকে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদে শাকিল আকন্দ বুলবুল (আনারস) ৯১ হাজার ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল লতিফ প্রধান (মোটর সাইকেল) পেয়েছেন ৮২ হাজার ৪৫ ভোট।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত