
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে রোড বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রের গোপন কক্ষে ব্যালট পেপারের ছবি তোলার অভিযোগে মাসুদ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। দুপুরে তাকে ওই কেন্দ্রে থেকে আটক করা হয়।
কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার স্বপন কুমার কর্মকার জানান ওই যুবক ব্যালট পেপার নিয়ে গোপন কক্ষে প্রবেশ করে এবং সিল মারা শেষে ছবি তুলে বের হবার সময় পুলিশ সদস্যরা তাকে দেখতে পেলে মোবাইলসহ আটক করে। প্রিজাইডিং অফিসার আরো জানান উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। আটক মাসুদ তার দোষ স্বীকার করেছেন।
এর আগে ঠাকুরগাঁও সদর উপজেলা ও রানিশংকৈল উপজেলায় সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতীহীন ভাবে চলে বিকেল ৪ টা পর্যন্ত। এই দুইটি উপজেলায় ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এর মধ্যে সদর উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
রানীসংকৈল উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ জন প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জন ৪ জন উপজেলা দুটির ২৫১ টি কেন্দ্রে ৪ লাখ ৮৭ হাজার ১৭৫ জন ভোটর ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান