
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মে) সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারএর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ মোঃ আবদুর রশীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান। সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার অনুপ সিংহ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পৌরসভার মেয়র মোঃ মনির উদ্দিন, এমএ গনি, পৌর আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান প্রমূখ।

এ ছাড়াও ইউপি চেয়ারম্যানবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অভ্যন্তরীন বোরো ধান/চাল সংগ্রহ অভিযান/২০২৪
ইংএর ফিতা কেটে শুভ উদ্বোধন করেন আলহাজ মোঃ আবদুর রশীদ এমপি।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ