
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চন্দনাইশের চর-বরমা এলাকায় নির্মাণাধীন আশ্রয়ন প্রকল্প এলাকায় এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে আশ্রয়ণ প্রকল্পের শ্রমিক প্রতাপ চন্দ্র রায় (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৮ মে চর-বরমা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, উপজেলার চর-বরমা এলাকায় নির্মাণাধীন সরকারি আশ্রয়ন প্রকল্প এলাকায় ঘর নির্মাণে কর্মরত আছে ঠাকুরগাঁও জেলার রানীসংকৈল উপজেলার জ্যোতি লক্ষীন্দর বর্মন ছেলে প্রতাপ চন্দ্র রায়। ওই আশ্রয়ন প্রকল্প এলাকায় প্রতিদিন খেলাধুলা করে ভিকটিম ৮ বছর বয়সী কন্যা শিশু। ঘটনারদিন গত ১৮ মে শিশুটি ওই স্থানে খেলাধুলা করতে গেলে প্রতাপ চন্দ্র রায় তাকে ফুসলিয়ে আশ্রয়ন প্রকল্পের একটি খালি ঘরে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়।
এসময় শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে প্রতাপকে হাতেনাতে আটক করে। পরে পুলিশে খবর দিলে চন্দনাইশ থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হলে পুলিশ অভিযুক্ত প্রতাপ চন্দ্র রায়কে গতকাল রবিবার আদালতে প্রেরণ করেন।
চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, চর-বরমা এলাকায় নির্মাণাধীন সরকারি আশ্রয়ণ প্রকল্প এলাকায় শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে প্রতাপ নামের ওই যুবককে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২