
এম,এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি আল আমিন কে গ্রেফতার করেছে ধুনট থানা পুলিশ। সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ইসলামপুর ঈশ্বনঘাট গ্রামের ফরহাদ আলী তরফদারের ছেলে।
থানা সুত্রে জানা যায়, বগুড়া জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আল আমিন একজন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামি। ধুনট থানার একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তার আসামির অবস্থান নির্ণয় করে তাকে গ্রেফতার করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান, সে ২০১৩ সালে বগুড়া সদর থানায় দায়েরকৃত ২টি বিষ্ফোরক মামলার আসামি। তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতারী পরোয়ানামূলে বগুড়া জেলা শহর থেকে তাকে গ্রেফতার করে রবিবার (১৯ মে) আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন