হোম » সারাদেশ » বাসাইলে তামাক নিরোধ বিষয়ক মতবিনিময় সভা

বাসাইলে তামাক নিরোধ বিষয়ক মতবিনিময় সভা

সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল: তামাক নিরোধ আইন কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা বৃহস্পতিবার (১৬ মে) সকালে টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ।
বাসাইল উপজেলা জাতীয় যক্ষা নিরোধ সমিতির সভাপতি মুসলিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবু সালেহ, বাসাইল থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক মনোয়ার হোসেন, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম, সেনেটারী ইন্সপেক্টর নাজিম উদ্দীনসহ অন্যরা।
মতবিনিময় সভায় ধূমপানে নিরুৎসাহিত করতে নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!