
চাটখিল প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন (২য় ধাপ) উপলক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী জেড এম আজাদ খান (আনারস প্রতীক)।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পৌরসভার চাটখিল উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী জেড এম আজাদ খান (আনারস প্রতীক) এর নিজস্ব বাসভবনে ১১ মে (শনিবার) চারটায় ইশতেহার ঘোষণা পত্র পাঠ করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেড এম আজাদ খান বলেন, মাদকমুক্ত সমাজ, শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকরণ, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট চাটখিল, মানসম্মত স্বাস্থ্য সেবা, যানজট মুক্ত ও দারিদ্র্য মুক্ত সমাজ গঠনে আধুনিক চাটখিল রুপান্তর করার আশা ব্যাক্ত করেন।
তিনি আরও বলেন, আমি যদি চাটখিল উপজেলার পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারি, আপনাদের সঙ্গে নিয়ে আধুনিক চাটখিল রুপান্তর করার প্রতিশ্রুতি প্রদান করছি। আমি আপনাদের সহযোগিতা ও রায় কামনা করছি।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ