
রবিউল হাসান লায়ন : জামালপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিজন কুমার চন্দকে সংবর্ধনা দিয়েছে জামালপুর প্রেসক্লাব ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন।
শুক্রবার রাতে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হয়েছে।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মোঃ সুরুজ্জামান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, দৈনিক সচেতনকণ্ঠের সম্পাদক বজলুর রহমান, বাংলারচিঠি ডটকম এর নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু ।
এসময় নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সদর উপজেলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন নবনির্বাচিত চেয়ারম্যান বিজন কুমার চন্দ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান