
আবুল হাশেম, স্টাফ রিপোর্টারঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক ০৮মে, ২০২৪ খিঃ২২:০০ ঘটিকায়রাজশাহী মহানগরীর শাহমুখদুম থানাধীন নওদাপাড়া এলাকায় অপারেশন পরিচালনা করে অপহৃত ভিকটিম মো: রাজু আহমেদ(২১), পিতা- মো: খয়বর রহমান, মাতা- জমিলা খাতুন, সাং- শাহাপুর, থানা- মান্দা, জেলা- নওগাঁকে উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের উক্ত উদ্ধারকৃত ভিকটিমকে উক্ত অপহরন হওয়া সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে, সে সত্যতা স্বীকার করে।
উদ্ধারকৃত ভিকটিমকে নওগাঁ জেলার মান্দা থানার জিডি নং-৩৯৯, তারিখ-০৮/০৫/২০২৪ খ্রিঃ মূলে হস্তান্তর করা হয়েছে

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২