
মোস্তাফিজুর রহমান: বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি ও সুচিকিৎসার দাবিতে এবং নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম কে জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে এবং মুক্তির দাবিতে নাটোর জেলা ছাত্রদল আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ সমাবেশ বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় পাটি অফিসের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মারুফ ইসলাম সৃজন, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মিনহাজুর রহমান মনির,যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর ইসলাম কাজল,নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক এস এম জুবায়ের হোসেন,সদস্য সচিব মীর হাবীব সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন হলো অসুস্থ কিন্তু এই জালিম সরকার তাকে বিদেশে যেতে দিচ্ছে না। নাটোর জেলা ছাত্রদলের সভাপতি হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পরও নিম্ন আদালতে আসলে তাকে আটক করে। তাকে অতি দ্রত মুক্তি দেওয়ার জন্য আহবান জানান।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার