
এইচ এম রুহুল কাদের,চকরিয়া: চকরিয়া উপজেলার রামপুর সমবায় কৃষি ও উপনিবেশ সমবায় সমিতি লিঃ রেজিঃ (২৩৯৯/৭২) চট্ট এর নবনির্বাচিত কমিটির উদ্যোগে জেলা ও উপজেলা সমবায় কর্মকর্তা,ইউনিয়ন চেয়ারম্যানের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। রবিবার গত (২৮ এপ্রিল) কক্সবাজার জেলা সমবায় কর্মকর্তা জহির আব্বাস ও চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ২৯শে এপ্রিল বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে হোছাইন আরিফের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ।
এতে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সভাপতি ফোরকানুল ইসলাম,সহসভাপতি মো: আলী আজম,সাধারণ সম্পাদক মুফিজুর রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সদস্য নুর মোহাম্মদ, বাদশা মিঞা, নাছির উদ্দীন, গিয়াস উদ্দিন, তালিমুল ইসলাম, সুভাষ চন্দ্র দাস,নুরুচ্ছাফা,মো: ফারুক আজম, আবু জাফর।
এসময় জেলা ও উপজেলা সমবায় কর্মকর্তা ও চেয়ারম্যান নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করে সমিতিকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
উল্লেখ,গত ২৫ মার্চ ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ এপ্রিল নির্বাচনের তারিখ ছিল,নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় উপরোক্তদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতি ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ তাহের।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল