হোম » সারাদেশ » জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

রবিউল হাসান লায়ন: ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ সকালে জামালপুর জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় আদালত প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মোহাম্মদ এহ্সানুল হক, যুগ্ম জেলা ও দায়রা জজ ফারজানা আহমেদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শফিউর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ পারভেজ, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মোহাম্মদ আল মামুন।
সভায় আদালতের বিভিন্ন স্তরের কর্মকর্তা, আইনজীবী, গণমাধ্যম কর্মী, উপকারভোগী বিচার প্রার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

সভায় সমাজের সুবিধা বঞ্চিত মানুষকে কিভাবে বিনামূল্যে ন্যায় বিচারের জন্য আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে তার বিস্তর আলোচনা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!